আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নতুন সিনেমায় রাইমা সেনের সঙ্গে টোটা রায়চৌধুরী

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ৬ সেপ্টেম্বর ২০২৩ @ ০৫:০৮ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৬ সেপ্টেম্বর ২০২৩@০৫:০৮ অপরাহ্ণ
নতুন সিনেমায় রাইমা সেনের সঙ্গে টোটা রায়চৌধুরী

।।বিনোদন ডেস্ক।।

পরিচালক করণ জোহরের “রকি অউর রানি কি প্রেম কাহিনি” সিনেমা মুক্তির পর থেকে বেশ আলোচনায় রয়েছে কলকাতার অভিনেতা টোটা রায়চৌধুরী। এই সিনেমার মাধ্যমে ক্যারিয়ারের যেন দ্বিতীয় পর্ব শুরু করেছেন এই অভিনেতা।

এই সিনেমার পরেই মুক্তি পেয়েছে টোটা এবং স্বস্তিকা জুটির ‘নিখোঁজ’। সেই সিরিজ নিয়েও বেশ আলোচনা হয়েছে।

এবার বড় পর্দায় রাইমা সেনের সঙ্গে জুটি বাঁধছেন টোটা এমনটাই শুনা যাচ্ছে। যদিও এই অভিনেতা বর্তমানে মিমি চক্রবর্তীর সঙ্গে নতুন ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত।

জানা গেছে, মিমির সঙ্গে সিরিজের কাজ সেরেই এই নতুন সিনেমার কাজ শুরু করবেন তিনি। এই ছবিতে টোটা-রাইমা জুটি ছাড়াও দেখা যাবে শান্তনু মহেশ্বরীকে।

সঙ্গে অভিনয় করছেন অঙ্গনা রায়। ইতোমধ্যেই ছবির লুক সেট হয়েছে গিয়েছে। এই নতুন ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রতিম দাশগুপ্ত। তবে শুটিং ফ্লোরে যেতে এখনও ঢের দেরি।

বর্তমানে টোটার কাছে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই সুরিন্দর ফিল্মসের একটি ছবিতে চুক্তিবদ্ধ হবেন। তবে সবকিছুই এখনও রয়েছে প্রাথমিক স্তরে। এই মুহূর্তে তার অভিনয় নিয়ে রীতিমতো হইহই চারিদিকে।

করণ জোহরের সিনেমাতে রণবীর সিংহ এবং টোটার কত্থকের যুগলবন্দি দেখে মুগ্ধ দর্শক।

এমনকি, টোটা-স্বস্তিকা জুটিও বেশ প্রশংসিত হয়েছে। এ বার চন্দ্রাশিস রায় পরিচালিত মিমি, টোটা জুটিকে দেখার অপেক্ষায় দর্শক। তবে এই নতুন সিরিজের বিষয়বস্তু সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ