আজ ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ সেপ্টেম্বর ২০২৩ @ ০১:০৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ সেপ্টেম্বর ২০২৩@০১:০৯ পূর্বাহ্ণ
নাটোরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
ছবি- ফাইল ছবি

মো.লিটন হোসেন লিমন
নাটোর প্রতিনিধি।।

নাটোরের লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় আফসার আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

সোমবার(৪ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের লক্ষীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত আফসার আলী (৭০) উপজেলার ভাটপাড়া গ্রামের চেরু মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় , সোমবার(৪ সেপ্টেম্বর) রাতে রাস্তা পারাপারের সময় লালপুর থেকে আসা একটি মোটরসাইকেল বৃদ্ধ আফসার আলীকে সজোরে ধাক্কায় দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এসময় বানেশ্বর এলাকায় পৌঁছালে ওই বৃদ্ধের মৃত্যু হয়।

লালপুর থানার কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ