আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন জেলেনস্কি

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ৪ সেপ্টেম্বর ২০২৩ @ ০৯:৩২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ সেপ্টেম্বর ২০২৩@০৯:৩২ পূর্বাহ্ণ
প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন জেলেনস্কি

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভকে তার পদ থেকে সরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাত্রীকালীন ভাষণে জেলেনস্কি বলেন, এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন মনোভাব দেখানোর সময়। নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পদ তহবিলের প্রধান রুসটেম উমেরভকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণ মাত্রার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের জবাবের নেতৃত্ব দিয়ে আসছিলেন প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ। তাকে সরিয়ে দিয়ে প্রেসিডেন্ট বলেন, ‘আমি বিশ্বাস করি, মন্ত্রণালয়ের নতুন দিকনির্দেশনা প্রয়োজন এবং সামগ্রিকভাবে সেনাবাহিনী এবং সমাজ উভয়ের সাথে মিথস্ক্রিয়া করার অন্যান্য ফরম্যাটেও নতুন দিকনির্দেশনাও প্রয়োজন।’ ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলো বলছে, রেজনিকভকে লন্ডনে নতুন রাষ্ট্রদূত করে পাঠানো হবে। লন্ডনের সিনিয়র নেতাদের সঙ্গে রেজনিকভ সুসম্পর্ক গড়েছেন বলে ধারণা করা হয়।

৫৭ বছরের রেজনিকভ ইউক্রেন যুদ্ধ শুরুর থেকেই পরিচিত মুখ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই প্রতিরক্ষামন্ত্রী নিয়মিতভাবে ইউক্রেনের পশ্চিমা মিত্রদের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন এবং সামরিক সরঞ্জাম সংগ্রহে লবিং চালিয়েছেন।

গত সপ্তাহে রেজনিকভ সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি প্রেসিডেন্টের কাছে নতুন কোনো পদের কথা জানিয়েছেন। এরপরই তাকে সরিয়ে দেয়ার গুঞ্জন শুরু হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ