আজ ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১১ই সফর, ১৪৪৮ হিজরি

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২ সেপ্টেম্বর ২০২৩ @ ১২:২২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২ সেপ্টেম্বর ২০২৩@০১:৪৪ অপরাহ্ণ
পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মিঠু মুরাদ
স্টাফ রিপোর্টার।।

লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মিঠাইবাড়ি নামক স্থানে সেলিম রেজা (৪৫), নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত সেলিম রেজা (৪৫), নুর ইসলাম ছেলে, তিনি ঝালঙ্গী পকেট এলাকায় বাসিন্দা।

শনিবার (২ সেপ্টম্বর) রাত অনুমান ২টা হতে ভোর ৫টার মধ্যে যেকোন সময় অধিক গতিতে মোটরসাইকেল চালিয়ে বুড়িমারী হতে নিজ বাড়ি ফেরার পথে মিঠাইবাড়ি বাড়ি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর জখম প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন।

সকাল অনুমান ছয়টার সময় পথচারীরা রাস্তার পাশে উক্ত ব্যক্তির লাশ দেখতে পেয়ে পাটগ্রাম থানায় অবগত করে। সংবাদপ্রাপ্ত হয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সহ অফিসার ফোর্স ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত সহ যাবতীয় কার্যক্রম সমাপ্ত করে লাশ পোস্টমর্টেম করার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়। মৃত সেলিম রেজার ব্যবহৃত মোটর সাইকেলটি ঘটনাস্থল সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করা হয়। উক্ত ঘটনা সংক্রান্তে পাটগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ