আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশকে টুইটে বার্তা দিলেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমো ভউল

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১ আগস্ট ২০২৩ @ ০১:৩০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ আগস্ট ২০২৩@০১:৩০ অপরাহ্ণ
বাংলাদেশকে টুইটে বার্তা দিলেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমো ভউল

।।বিডিহেডলাইন্স ডেস্ক।।

সমসাময়িক সময়ে বাংলাদেশর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে টুইট বার্তা দিয়েছেন, সভা-সমাবেশের অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমো ভউল। তিনি এক টুইটার পোস্টে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলেছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অতীব জরুরি।

গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে পোস্ট করা টুইটে হ্যাশট্যাগে বাংলাদেশ লিখে ক্লেমো ভউল এই আহ্বান জানান। জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমো ভউল টুইটে বলেন, চলমান বিক্ষোভ সমাবেশে সংঘাত ও গ্রেফতারের মাত্রা বাড়ছে, এ অবস্থায় সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি।

টুইটে তিনি আরও বলেন, দায়িত্বশীল সংস্থাগুলোকে বলব, তারা যেন সভা-সমাবেশের অধিকার নিশ্চিতে কাজ করে এবং বাড়তি বাহিনী মোতায়েন না করে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুবই জরুরি।

বাংলাদেশের পতাকার একটি চিত্র জুড়ে দিয়ে টুইট করেন জাতিসংঘের এই বিশেষ র‌্যাপোর্টিয়ার। এর আগে গত বছরের ডিসেম্বরে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে দমনপীড়ন এবং ২০২১ সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে বিক্ষোভকারীদের দমন নিয়ে পৃথক বিবৃতিও দিয়েছিলেন জাতিসংঘের এই বিশেষ র‌্যাপোর্টিয়ার। দেখা গেছে আজকের টুইটি শেয়ার করে ওই দুটি বিবৃতিও যুক্ত করে দিয়েছেন তিনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ