মো. রনি মিয়াজী
পঞ্চগড় প্রতিনিধি।।
কলেজ ছাত্রাবাসের সিট ভাড়া অবৈধভাবে বাড়ানো, ছাত্রাবাস সংস্কার এবং এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। রোববার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের পক্ষে উপ পরিচালক স্থানীয় সরকার আজাদ জাহান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন । মকবুলার রহমান সরকারি কলেজ ছাত্রাবাসের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। রোববার সকাল থেকেই কলেজ চত্তরে জড়ো হতে শুরু করেন ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীরা। দুপুরের পর শিক্ষার্থীরা ছাত্রাবাসের সুপার পশিবুল হকের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এ সময় পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আবু নোমান হাসান বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা জানায়।

ছাত্রাবাসের শিক্ষার্থীদের দাবী পঞ্চগড়ের পার্শবতি ঠাকুরগাঁও নীলফামারী এবং দিনাজপুর জেলার সরকারি কলেজগুলোতে ছাত্রাবাসের সিট ভাড়া ২৩০ থেকে ২৫০ টাকা। কিন্তু অবৈধভাবে আমাদের কলেজ প্রশাসন দ্বীগুনেরও বেশি ৫০০ থেকে ৬০০ টাকা নির্ধারন করেছেন। নতুন সিট ভাড়া না দেওয়া কয়েকজন এইচএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র আটকে দিয়েছেন ছাত্রবাসের দায়িত্বে থাকা সুপার পশিবুল হক। এছাড়াও ছাত্রাবাসের জানালা ভাঙ্গা, বৃস্টি হলেই ছাত্রাবাসের ভিতরে পানি ঢুকে পড়ায় পড়ালেখার পরিবেশ নস্ট হয়েছে। বার বার কলেজ প্রশাসনের আশ্বাসের পরেও সিট সমস্যার সমাধান হয়নি । তাছাড়া আগামি ১৭ আগস্ট এইচএসসি পরীক্ষা কিন্তু এখনো কয়েকজন পরীক্ষার্থীর প্রবেশপত্র আটকে রাখা হয়েছে। বার বার কলেজ প্রশাসনকে জানানো হয়েছে আবাসিক শিক্ষার্থীদের এই সমস্যা। কিন্তু সমাধান না হওয়ায় আজ বিক্ষোভ মিছিল স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
মকবুলার রহমান সরকারী কলেজ ছাত্রাবাসের দায়িত্বে থাকা প্রভাষক পশিবুল হক সাংবাদিকদের জানান আসলে ছাত্রাবাসের বেশ কিছু জানালা ভাঙ্গা রয়েছে । সেই সাথে বৃস্টি এলে কক্ষের ভিতরে পানি প্রবেশ করে ছোটখাট কিছু সমস্যা রয়েছে । তবে সমস্যাগুলো সমাধান করা হয়েছে। তিনি বলেন ছাত্রাবাসটি ছাত্রদের ফি দিয়েই চলে। এজন্য চারজন এইচএসসি পরিক্ষার্থীদের প্রবেশপত্র আটকে রাখার বিষয়টি স্বীকার করেছেন তিনি।
এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রধান জানায় ছাত্রদের সাথে আলোচনা করে ছাত্রাবাসের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া । সেই সাথে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশ পত্র ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।





















