শাকিল মুরাদ
শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের নকলায় ৮৯ বস্তায় ৪২৩৫কেজি ভারতীয় চিনি ও নগদ দেড় লাখ টাকাসহ দুই কারবারিকে আটক করেছে ময়মনসিংহ র্যাব -১৪। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘড়ি হাজিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ময়মনসিংহের ধুবাউড়া উপজেলার জড়িফাপাড়া এলাকার শাহাবদ্দিনের ছেলে আনিছুজ্জামান (৪০) ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গড়কান্দা এলাকার সুরুজ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩৯)।

ছবি- বিডিহেডলাইন্স
জানা গেছে, বৃহস্পতিবার রাতে আনিছুজ্জামান পিকআপযোগে নেত্রকোনা থেকে চোরাই পথে আনা ৮৯ বস্তা ভারতীয় চিনি (৪হাজার ২শ ৩৫কেজি) শেরপুরে বিক্রির উদ্দ্যেশে নিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪’র ময়মনসিংহের একটি দল নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নে অভিযান চালায়। এসময় তেঘড়ি হাজিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় চিনি বোঝাই একটি পিকআপ আটক করে র্যাব। পরে পিকআপের চালক সিরাজুলসহ চিনি ব্যবসায়ী আনিছুজ্জামানকে আটক করে নকলা থানা পুলিশের নিকট সোপর্দ করেন। শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা চিনির দাম প্রায় ৫ লাখ ৫০হাজার ৬১৫ টাকা।
নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইস্কান্দার হাবিব বলেন, জব্দকৃত চিনিসহ আটককৃতদের থানায় সোপর্দ করে র্যাব। এ বিষয়ে র্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।






















