আজ ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জোহানেসবার্গের আগুন সতর্ক সংকেত: প্রেসিডেন্ট

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১ সেপ্টেম্বর ২০২৩ @ ০৯:০৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ সেপ্টেম্বর ২০২৩@০৯:০৮ পূর্বাহ্ণ
জোহানেসবার্গের আগুন সতর্ক সংকেত: প্রেসিডেন্ট
ছবি- বিডিহেডলাইন্স

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

জোহানেসবার্গের ভেতরকার মহরে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা দক্ষিণ আফ্রিকার জন্য এক সতর্ক সংকেত বলে হুঁশিয়ার করেছেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। পাঁচতলা একটি ভবনে অগ্নিকাণ্ডে ১২ শিশুসহ ৭৪ জনের মৃত্যু হয়েছে। ভবনটিতে আশ্রয় নিয়েছিল গৃহহীন মানুষেরা। অগ্নিকাণ্ডে আহত হয়েছে ৫০ জনের বেশি।

এর আগে জোহানেসবার্গ শহর কর্তৃপক্ষ জানায় ভবনটির মালিকানা তাদের, কিন্তু এটি গৃহহীন মানুষেরা দখল করে নেয়। অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা।

ঘটনাস্থল থেকে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট রামাফোসা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা প্রয়োজন এবং ভবিষ্যতে ট্রাজেডি এড়াতে শিক্ষা গ্রহণ করতে হবে। দক্ষিণ আফ্রিকান নেতা বলেন, ভেতর শতর এলাকার আবাসন ব্যবস্থা শুরুর জন্য এটা আমাদের সতর্ক সংকেত।

ভবনটি ব্যবহার হয়েছে নিপীড়িত নারী ও শিশুদের জন্য ব্যবহার হয়েছে। তবে লিজের মেয়াদ শেষ হয়ে গেলে এটি ‘ছিনতাই‘ হয়ে যায় বলে জানান প্রেসিডেন্ট রামাফোসা। অগ্নিকাণ্ড যেখানে ঘটেছে তার আশেপশে বহু এলাকা জুড়ে মানুষের থাকার পরিবেশ নেই। এসব পুরনো বিাড়িগুলো মালিকেরা কিংবা শহর কর্তৃপক্ষ ছেড়ে দিয়েছে। কিন্তু অপরাধী চক্র এগুলো থেকে ভাড়া তোলে।

এসব ভবনের অনেকগুলোতে অভিবাসীরা বসবাস করে। আফ্রিকার অন্য দেশগুলো থেকে যাওয়া অভিবাসীদের এখানে আশ্রয় দিয়ে অপরাধী কার্যক্রম পরিচালনার অভিযোগ আছে।
দক্ষিণ আফ্রিকায় আবাসন সংকট মারাত্মক। জোহানেসবার্গে প্রায় ১৫ হাজার মানুষ গৃহহীন বলে ধারণা করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ