আজ ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, রাজস্থানে নিহত ১১

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৩ সেপ্টেম্বর ২০২৩ @ ১০:২২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ সেপ্টেম্বর ২০২৩@১০:২২ পূর্বাহ্ণ
দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, রাজস্থানে নিহত ১১

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

ভারতের রাজস্থান রাজ্যের ভারতপুরে জাতীয় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা বাসে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় অন্তত ১১ জন নিহত এবং আরও ১২ যাত্রী আহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে চারটায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

বাসটি রাজস্থানের পুসকার থেকে উত্তর প্রদেশের বৃন্দাবনে যাচ্ছিলো। একটি সেতুর ওপর বাসটি নষ্ট হয়ে গেলে সেটি দাঁড়িয়ে মেরামতের কাজ চলছিল। বেঁচে যাওয়া এক যাত্রী জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসচালক ও কয়েক যাত্রী বাসের পেছনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময়ে দ্রুতগতির ট্রাক বাসটিকে ধাক্কা দেয়।

তেল শেষ হয়ে যাওয়ায় বাসটি লক্ষণপুর এলাকায় অন্তরা ফ্লাইওভারে দাঁড়িয়ে পড়ে। তখন পেছন থেকে এটিকে ধাক্কা দেয় ট্রাক। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পাঁচ পুরুষ ও ছয় নারীর মৃত্যু হয়।

এই ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ