আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

খুলনায় নারী ফুটবলারদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৪ আগস্ট ২০২৩ @ ০৮:০০ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৪ আগস্ট ২০২৩@০৮:০০ অপরাহ্ণ
খুলনায় নারী ফুটবলারদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

।।ফুলতলা প্রতিনিধি।।

খুলনায় নারী ফুটবলারদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (৪ঠা আগষ্ট) শুক্র বার বেলা ১১টায় জনউদ্যোগের আয়োজনে বিভিন্ন সংগঠন নগরীর পিকচার প্যালেস মোড়ে বটিয়াঘাটার নারী ফুটবল খেলোয়ারদের পোশাক নিয়ে হেনস্তা, হামলা ও এসিড নিক্ষেপের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জনউদ্যোগ নারী সেলের আহবায়ক এড. শামীমা সুলতানা শীলু। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।

দেশের অভ্যন্তরে নারী ফুটবলারদের শুধুমাত্র ফুটবল খেলার জন্য হেনস্তার শিকার হতে হচ্ছে বিষয়টা খুবই দুখঃজনক। শুধু হামলা করে তারা থেমে নেই জামিন পেয়েই নারী ফুটবলারদের মামলা তুলে না নিলে তাদের এসিড নিক্ষেপ করার হুমকি দিয়েছে। খুলনার জনউদ্যোগে মানববন্ধনে বক্তারা বলেন, এ হুমকির কারণে মেয়েরা এখন প্রশিক্ষণে আসতে ভয় পাচ্ছে। এজন্য নারী খেলোয়ারদের হুমকি দেওয়ায় আসামীদের জামিন বাতিল করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। নারী খেলোয়াড়দের যারা অপদস্থ করছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী এড. মোমিনুল ইসলাম, সাবেক ফুটবল খেলোয়ার এস এম সোহরাব হোসেন, আমরা বৃহত্তর খুলনাবাসীর এস এম মাহাবুবুর রহমান খোকন, সনাক সদস্য নাসরীন হায়দার, ডিইএফ এর চেয়ারপারসন দিপালী দাশ, উএমউএস এর আলী রাজ, মাসাসের পরিচালক এম এ বাতেন, শিল্পী বিধান চন্দ্র রায়, এড. কামরুজ্জামান পলাশ, লেখিকা সংঘের মুক্তা জামান, আলোড়ন সাহিত্য সংস্থার জাহানারা আক্তারী, জয়দেব কুমার দাশ,মেহতা প্রমুখ।

মানববন্ধনে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি নারীদের প্রতি বৈষম্য ও বিদ্বেষমূলক কর্মকান্ড প্রতিহত করতে সমন্বিত ব্যবস্থা গ্রহণসহ সামাজিক সচেতনতা তৈরি ও প্রতিরোধ গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ