আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নড়াইলে দূর্বৃত্তের হামলায় একজন দলিল লেখক নিহত,খবর শুনে প্রতিপক্ষের মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৯ আগস্ট ২০২৩ @ ০৮:০৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৯ আগস্ট ২০২৩@০৮:০৪ অপরাহ্ণ
নড়াইলে দূর্বৃত্তের হামলায় একজন দলিল লেখক নিহত,খবর শুনে প্রতিপক্ষের  মৃত্যু

কাজী ইমরান
নড়াইল প্রতিনিধি।।

নড়াইলের লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের হাতুড়ি ও লাঠির আঘাতে একজন নিহত হয়েছে। এদিকে প্রতিপক্ষের নিহতের খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে অপর একজন বৃদ্ধ মারা গেছে।

দূর্বৃত্তের হামলায় নিহত এস এম বরকত আলী ওরফে সাহেব(৬০) দক্ষিণ পাংখারচর গ্রামের কাজী পাড়ার মৃত আলফু শেখের ছেলে। পেশায় তিনি একজন দলিল লেখক। আর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধ হলেন একই গ্রামের মৃত রউফ মোল্লার ছেলে কেরামত মোল্লা(৭২) মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের কাজী পাড়ায়।

পুলিশ এলাকাবাসী ও নিহতের স্বজনদের সুত্রে জানা গেছে, ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের কাজী পাড়ার এস এম বরকত আলীর সাথে একই গ্রামের কেরামত মোল্লার জমি নিয়ে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল।

মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকাল সাড়ে তিনটার দিকে বিরোধপূর্ণ জমির সমাধানের জন্য উভয় পক্ষ পাংখারচর চৌরাস্তা বাজারে সালিশে বসেন। জমির কাগজপত্র দেখার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে কেরামতের ছেলে নেপাল ও রকির নেতৃত্বে রুনু, হামীম, আমীন সহ ১০/১২ জনের একদল দুর্বৃত্ত হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে এস এম বরকত আলী ওরফে সাহেবকে হত্যা করে। হত্যার খবর শুনে প্রতিপক্ষের প্রধান বৃদ্ধ কেরামত মোল্লা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শেখ মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন মুঠোফোনে কালবেলাকে বলেন এলাকার পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। জড়িতদের আটকের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ