আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বটিয়াঘাটায় বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২১ আগস্ট ২০২৩ @ ০৭:০৯ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২১ আগস্ট ২০২৩@০৭:০৯ অপরাহ্ণ
বটিয়াঘাটায় বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

উৎপল রায়
দাকোপ প্রতিনিধি।।

স্বাধীনতার মহান স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১ নং জলমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে দোয়া ও মিলাদ মাহফিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বটিয়াঘাটা উপজেলায় ১নং জলমা ইউনিয়নে ৩নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ আশরাফুল আলম খান সভাপতি, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান উপজেলা পরিষদ। প্রধান বক্তা জনাব দিলীপ হালদার, সাধারণ সম্পাদক,বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ ও সদস্য, খুলনা জেলা পরিষদ, আলোকিত বক্তা ছিলেন বাবু অনুপ গোলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক বটিয়াঘাটা উপজেলা আওয়ামীলীগ, বিশেষ অতিথি চঞ্চলা মন্ডল মহিলা ভাইস চেয়ারম্যান বটিয়াঘাটা উপজেলায় পরিষদ। বিশেষ অতিথি বাবু নারায়ন সরকার সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগ ১নং জলমা ইউনিয়ন, বিশেষ অতিথি ছিলেন, জনাব সুজয় কান্তি মন্ডল সভাপতি, কৈয়াবাজার বাজার ব্যবসায়ী কল্যান সমিতি। সভাটি পরিচালনা করেন বাবু রঞ্জন রায় সা:সম্পাদক ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মো: আল আমিন খান সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৩নং ওয়ার্ড ও সা:সম্পাদক হোগলাডাঙ্গা-বাঁশবাড়িয়া বাজার ব্যবসায়ী কল্যান সমিতি।প্রধান বক্তা তার বক্তব্যে জাতির পিতার স্মৃতিচারণ করে বলেন,মহান স্বাধীনতার পরাজিত শত্রুরা ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনককে স্বপরিবারে হত্যা করে এ দেশ থেকে বঙ্গবন্ধু এবং আওয়ামীলীগকে চীরতরে মুছে ফেলার অপচেষ্টা করেছিল।

বঙ্গবন্ধু সাত কোটি বাঙ্গালী কে একত্রিত করে স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল যার ফলস্বরূপ আমার স্বাধীনতা পেয়েছি।পরবর্তীকালে জাতীর জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা ভয়কে জয় করে আওয়ামী লীগ এবং বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে পৃথিবীর বুকে এ দেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। চলমান এই উন্নয়নের ধারা থামিয়ে দিতে সেই পরাজিত শত্রুরা ফের ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসীর রায় কার্যকর করতে হবে।

জাতীয় শোক সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সদস্য বাবু নিভানন রায়,বাবু এ্যাড:মোহন মুখার্জি, বাবু রবিন্দ্রনাথ রায়,যুবলীগ নেতা লিটন মন্ডল, জাকির লস্কর,পংকজ বাছাড়, সুধাংশু রায়,মো:লিটন,সুমন,সুজিত বিশ্বাস প্রমুখ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ