আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নতুন অ্যালবামের ঘোষণা দিলেন এড শিরান

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ২৮ আগস্ট ২০২৩ @ ০৮:৫২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ আগস্ট ২০২৩@০৮:৫২ পূর্বাহ্ণ
নতুন অ্যালবামের ঘোষণা দিলেন এড শিরান

।।বিনোদন ডেস্ক।।

সময়ের অন্যতম সেরা পপতারকা এড শিরান তার নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন। ‘দ্য শেপ অফ ইউ’ গায়ক তার নতুন অ্যালবাম ‘অটাম ভ্যারিয়েশন’-এর ঘোষণা করেছেন, যা ২৯ সেপ্টেম্বর মুক্তি পাবে।

ইনস্টাগ্রামে নিজের নতুন অ্যালবামের ঘোষণা করে শিরান জানিয়েছেন, তার নিজের এবং কাছের বন্ধুদের সঙ্গে অনেক ঘটে যাওয়া অনেক পরিস্থিতি তাকে এই অ্যালবাম তৈরিতে অনুপ্রাণিত করেছে। অ্যালবামের ঘোষণা করে শিরান লিখেছেন, ‘গত বছরের শুরুতে যখন আমি একটি কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলাম, তখন গান লেখা আমাকে আমার সঙ্গে ঘটে যাওয়া পরিস্থিতি মানিয়ে নিতে সাহায্য করেছিল।

যখন আমি আমার বন্ধুর বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে জানতে পারি, তখন আমি গান লিখেছিলাম। কিছু তাদের দৃষ্টিকোণ থেকে, কিছু আমার দৃষ্টিকোণ থেকে। সেই সময়ে তারা এবং আমি কিভাবে বিশ্বকে দেখেছিলাম তা ক্যাপচার করেছি আমার গানে।

শিরানের মতে, তার আসন্ন অ্যালবামটি প্রেমে পড়া, বন্ধুত্ব, হৃদয়বিদারকতা, বিষণ্নতা এবং একাকিত্বের মতো পরিস্থিতি নিয়েই তৈরি হচ্ছে।

শরতের এই অনুভূতি আশ্চর্যজনকভাবে ক্যাপচার করা হয়েছে এবং সবাই এটিকে পছন্দ করবে বলেই প্রত্যাশা রাখছেন শিরান। অ্যালবামটির সুরকার এলগার। এর ১৪টি গান তার ১৪ বন্ধুকে উৎসর্গ করার ধারণা থেকে অনুপ্রাণিত বলে জানিয়েছেন শিরান।
অ্যালবামটি সম্পর্কে শিরান বলেন, “আমার বাবা এবং ভাই আমাকে এলগার নামক একজন সুরকারের কথা বলেছিলেন, যিনি ‘এনগমা ভেরিয়েশনস’ রচনা করেছিলেন, যেখানে ১৪টি গানের প্রতিটি তার একেক বন্ধুকে নিয়ে ছিল।

এটাই আমাকে এই অ্যালবাম করতে অনুপ্রাণিত করেছে। যখন আমি অ্যারন ডেসনারের সাথে ‘সাবট্রাক’ রেকর্ড করেছি, আমরা দ্রুত সেটি করেছি। আমরা নন-স্টপ লিখেছি এবং রেকর্ড করেছি। সেই অংশীদারত্ব থেকে এই অ্যালবামের জন্ম হয়েছে। আমি অনুভব করছি যে তিনি শরতের অনুভূতিকে আশ্চর্যজনকভাবে তার সোনিক্সে বন্দি করেছেন এবং আমি আশা করি সবাই এটিকে আমার মতো পছন্দ করবে।

‘অটাম ভ্যারিয়েশন’-এর প্রাক-অর্ডার এবং ক্রয়ের জন্য এড শিরানের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও জানান গায়ক।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ