আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বছরের শেষ গ্র্যান্ড স্লাম থেকে সরে দাঁড়ালেন আন্দ্রেয়েস্কো

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ২৮ আগস্ট ২০২৩ @ ০৮:৪২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৮ আগস্ট ২০২৩@০৮:৪২ পূর্বাহ্ণ
বছরের শেষ গ্র্যান্ড স্লাম থেকে সরে দাঁড়ালেন আন্দ্রেয়েস্কো

।।স্পোর্টস ডেস্ক।।

ইনজুরির কারণে ইউএস ওপেনে খেলা হচ্ছে না বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কোর। পিঠের চোটে বছরের শেষ গ্র্যান্ড স্লাম থেকে সরে দাঁড়িয়েছেন কানাডার এই তারকা। ওয়াশিংটনে সিটি ওপেনে খেলার সময় পিঠের ব্যথা অনুভব করায় তিনি ডাক্তারের শরণাপন্ন হন। পরীক্ষায় তার পিঠে ‘স্ট্রেস ফ্র্যাকচার’ ধরা পড়ে।

ইউএস ওপেনের আয়োজকরা আন্দ্রেয়েস্কোর নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। ২৩ বছর বয়সী আন্দ্রেয়েস্কো গত মাসে ওয়াশিংটনে সিটি ওপেনের প্রথম রাউন্ডে হারের পর এই মাসের শুরুতে কানাডিয়ান ওপেনে সরাসরি সেটে হারেন কামিলা জর্জির বিপক্ষে। এরপর তিনি সরে দাঁড়ান সিনসিনাতি ওপেন থেকে।

উল্লেখ্য, ২০১৯ সালের ইউএস ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারের একমাত্র গ্র্যান্ড স্লামটি জিতেছিলেন আন্দ্রেয়েস্কো।
আজ সোমবার থেকে শুরু হতে যাচ্ছে এ বছরের ইউএস ওপেন। প্রথম রাউন্ডে আন্দ্রেয়েস্কোর প্রতিপক্ষ ছিলেন ইউক্রেনের লেসিয়া সুরেনকো। তবে এই দফায় তাদের দেখা হচ্ছে না।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ