।।খুলনা ব্যুরো।।
খুলনার ফুলতলা উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যেগে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক জিয়ার ফাঁসির দাবিতে এবং হামলায় নিহতদের উদ্দেশ্যে আজ ২২শে আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ আওয়ামী লীগ ফুলতলা উপজেলা কতৃক আয়োজিত আওয়ামী লীগ কার্যালয় চত্বরে প্রতিবাদ মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশুর সভাপতিত্ব এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের রিপনের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কে এম জিয়া হাসান তুহিন(ভাইস চেয়ারম্যান ফুলতলা উপজেলা পরিষদ) ফারজানা ফেরদৌস নিশা (মহিলা ভাইচ চেয়ারম্যান, ফুলতলা উপজেলা পরিষদ), মৃনাল হাজরা (সাধারণ সম্পাদক, ফুলতলা উপজেলা আওয়ামীলীগ)
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শেখ আকরাম হোসেন বলেন, ২০০৪ সালের ২১ শে আগষ্ট গ্রনেড হামলা করে বিএনপি- জামাত। ঐ দিনের অশুভ ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রীর উদ্দ্যেশে ঘৃণিত হামলার তীব্র নিন্দা করেন তিনি। তিনি আরও বলেন, আল্লাহর অশেষ রহমতে তিনি প্রানে বেঁচে গেলেও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ ২৪ জনের জীবন কেড়ে নিয়েছিল ওই দিন ওরা। ঐ হামলার শতশত নেতাকর্মী এখনও মৃত্যু যন্ত্রণায় ছটফট করে।
সভার সভাপতি তার বক্তব্যে নিহতদের উদ্দেশ্যে স্মৃতিচারন করে বলেন, ২১ শে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় আহত-নিহতদের স্মরনে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক এই আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজিত হয়েছে।
এবং সভায় তিনি ইতিহাসের নিকৃষ্টতম রাজনৈতিক মদদে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, স্বাধীনতা বিরোধী যে চক্রটি ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলো তারাই আবার জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে এই আক্রমণ করেছিলো। এই অপশক্তি এখনো সক্রিয় হবার চেষ্টা করছে। তাই সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে যাতে এদেশে আর জঙ্গিবাদের উত্থান না ঘটে।
এর আগে বিকাল ৫টায় তারেক জিয়ার ফাঁসির দাবিতে বিশাল এক রলী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বেরিয়ে ফুলতলা বাসস্টান্ড ও বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শরিফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু (চেয়ারম্যান ২ নং দামোদর ইউনিয়ন পরিষদ) শেখ মনিরুল ইসলাম (চেয়ারম্যান ১ নং আটরা গিলেতলা ইউনিয়ন পরিষদ) মোল্যা আলী আজম মোহন (সভাপতি ৪নং ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগ) ইসমাইল হোসেন বাবলু (সভাপতি ২ নং দামোদর ইউনিয়ন আওয়ামী লীগ) মোল্যা সাহিদুল ইসলাম (সাধারণ সম্পাদক ২ নং দামোদর ইউনিয়ন আওয়ামী লীগ), মোস্তফা কামাল চৌধুরী বুলু, মোল্যা সুমন পারভেজ (যুগ্ম-সাধারণ সম্পাদক ফুলতলা উপজেলা আওয়ামী যুবলীগ) এস কে সাদ্দাম হোসেন (সাধারণ সম্পাদক ফুলতলা উপজেলা ছাত্রলীগ) ইখতিয়ার উদ্দিন সুমন (সদস্য খুলনা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ) কাজী ইমরান হোসেন রাজিব, (ইউ পি সদস্য ফুলতলা ইউনিয়ন পরিষদ) রেক্সনা আজম (ফুলতলা উপজেলা মহিলা আওয়ামী লীগ) মোঃ সোহাগ খান, সাধারণ সম্পাদক ৪ নং ফুলতলা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগ।এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন : ডালিম শাহ্, অপু ,আহসান ইমন ভুইয়া, মাহমুদ মোড়ল, এস কে ইয়াসিন গাজীসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ।






















