।।বিনোদন ডেস্ক।।
ডেঙ্গুতে আক্রান্ত টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। শনিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই খবর। পরিচালকের অসুস্থতার খবরে উদ্বিগ্ন টলিউড। প্রবীণ অভিনেত্রী অপর্ণা সেনও বেশ চিন্তিত।
কারণ ডেঙ্গুর কবলে প্রবীণ অভিনেত্রীকেও পড়তে হয়েছিল। তাই ভুক্তভোগী হিসেবে তিনি জানেন কতটা কষ্ট হয়।
সৃজিত মুখোপাধ্যায় যে অসুস্থ সে জল্পনা ১৬ আগস্ট থেকেই ছিল। ফেসবুকে পরিচালক লেখেন, ‘অন্ধকার হয়ে যাচ্ছে, এতটাই অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না।
সৃজিতের এই পোস্টেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। কী হয়েছে জানতে চান মন্তব্য করে। শনিবার রাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই উত্তর দেন পরিচালক। লেখেন, ‘জল রাস্তায় হয় ডেঙ্গু, আর কমে যায় তাই প্লাটিলেট।
ডেঙ্গু নিশ্চিত।
সৃজিতের এই পোস্টের নিচেই অপর্ণা সেন লিখেছেন, ‘টেক কেয়ার রিজু! আমার ডেঙ্গু হয়েছিল আর জানি দুর্বল করে দেওয়ার মতো। আশা করি তুমি নার্সিং হোমে ভর্তি হয়েছো।’ জবাবে পরিচালক জানান, এখনো তিনি নার্সিংহোমে ভর্তি হননি। রবিবার একবার রক্তের প্লাটিলেটের পরিমাণ পরীক্ষা করে দেখা হবে।
তার রেজাল্ট দেখে পরশু দিন সিদ্ধান্ত নেবেন। পরিচালককে খেয়াল রাখার পরামর্শও দেন অপর্ণা সেন।
এদিকে সৃজিতের আরোগ্য কামনা করে সামাজিক মাধ্যমে একের পর এক বার্তা দিচ্ছেন পরিচালক, অভিনেতা ও কলাকুশলীরা। শুভ কামনা জানিয়েছেন সংগীত পরিচালক জয় সরকার। ‘খেয়াল রেখো, সব ঠিক হয়ে যাবে’, লিখেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ও ডেঙ্গু পরীক্ষা করিয়েছিলেন। সে কথা জানিয়ে লিখেছেনন, ‘জলদি সুস্থ হয়ে ওঠো, আমার রিপোর্ট নেগেটিভ এলো আজকে!’ ভক্তরাও আরোগ্য কামনা করে বার্তা পাঠাচ্ছেন পরিচালককে।






















