।।খুলনা ব্যুরো।।
যথাযথ মর্যাদার সহিত খুলনা জেলার ফুলতলা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
আজ ১৫আগস্ট সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয়- দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং সকাল হতেই দলীয় কার্যালয়ে বঙ্গুবন্ধুর ভাষন প্রচার হতে থাকে।বেলা ১২টায় স্থানীয় শহীদ আসাদ – রফি গ্রন্থাগারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফুলতলা উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী।বিশেয অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা৫(ফুলতলা – ডুমুরিয়া) আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।
ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃনাল হাজরার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে সুজিত কুমার অধিকারী বলেন, ইতিহাসের কালো অধ্যায় আমরা আজও ভুলতে পারিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে ১৯৭১ সালের পরাজিত শক্তি এবং সেনা বাহিনীর কিছু বিপথগামী সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ স্ব- পরিবারে হত্যা করে জাতিকে কলংকিত করেছে। তারা সেদিন জাতির পিতাকে স্ব- পরিবারে হত্যা করে আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু তাদের সেই ঘৃন্য চক্রান্ত সফল হয়নি। জাতির জনকের সুযোগ্য কন্যা বিশ্ব মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে।
এদিকে ফুলতলা উপজেলা পরিষদ কতৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষ্যে সকাল ১০টায় শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃতি ও চিত্রাঙ্কনসহ পুরস্কার বিতরনী অনুষ্ঠান এবং যুব ঋণ প্রদান করা হয়।
উপজেলার মন্দির, মসজিদ, গীর্জা, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে জাতির পিতাসহ ১৫ই আগস্ট সকল শহীদদের প্রতি প্রর্থনা নিবেদন করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে বিকেল ৫টায় সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।এ সময় উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















