।।স্পোর্টস ডেস্ক।।
প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেলেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের এই পেস তারকা খেলবেন ডেজার্ট ভাইপার্সের হয়ে। শুধু তা-ই নয়, দলটির সঙ্গে তিন বছরের চুক্তিও করেছেন এই গতি তারকা। আগামী ১৩ জানুয়ারি থেকে টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হওয়ার কথা।
অথচ পাকিস্তানের তরুণ উইকেটকিপার ব্যাটার আজম খান দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে আইএল টি-টোয়েন্টিতে খেলতে পারতেন। গত আসরে আজমের সঙ্গে ডেজার্ট ভাইপার্স চুক্তি করে ফেললেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে এনওসি (অনাপত্তিপত্র) দেয়নি। সময়ের পরিক্রমায় পিসিবি এখন বিদেশি লিগে খেলার জন্য ক্রিকেটারদের এনওসি দেওয়ার ব্যাপারে কিছুটা নমনীয় হয়েছে।
আইএল টি-টোয়েন্টির উদ্বোধনী আসরে রানার্স-আপ হয়েছিল ডেজার্ট ভাইপার্স।
এই দলটির হয়ে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত আফ্রিদি। সিডনি টেস্টের পর তিনি দলটির সঙ্গে যোগ দেবেন। আফ্রিদি বলেছেন, ‘আমি ডেজার্ট ভাইপার্সে যোগ দিয়ে রোমাঞ্চিত। জানি, সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের অনেক সমর্থক রয়েছে।
আশা করি, তারা আসছে আইএল টি-টোয়েন্টিতে আমাদের দলকে সমর্থন দেবে।





















