জাহাঙ্গীর আলম
কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে যৌতুকের দাবিতে গৃহবধূ মৌসুমি খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী রাশেদ আলীকে (২৭) কে ফুলবাড়ী থানা পুলিশ আটক করেছে । সোমবার ১৪ আগষ্ট ভোর রাতে উপজেলার ভাঙামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকার একটি বাঁশঝাড় থেকে তাকে আটক করা হয়েছে।
গত রোববার ১৩ আগষ্ট বিকেলে নিহত গৃহবধু মৌসুমির চাচা নাসির আলী বাদী হয়ে ফুলবাড়ী থানায় রাশেদুল ইসলাম তার বাবা মা সহ তিন জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিন পুলিশ নিহত গৃহবধু মৌসুমি খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। নিহত গৃহবধু মৌসুমি খাতুন (২৪) উপজেলার বড়ভিটা ইউনিয়নের পুর্ব ধনিরাম গ্রামের মনছুর আলীর মেয়ে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, গ্রেফতারকৃত প্রধান আসামী কে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে । অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।






















