আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

উইন্ডিজকে উড়িয়ে সিরিজে সমতা আনল ভারত

  • In মাঠে ময়দানে
  • পোস্ট টাইমঃ ১৩ আগস্ট ২০২৩ @ ১২:১৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৩ আগস্ট ২০২৩@১২:১৩ অপরাহ্ণ
উইন্ডিজকে উড়িয়ে সিরিজে সমতা আনল ভারত

।।স্পোর্টস ডেস্ক।।

ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ কামব্যাক করেছে ভারত। প্রথম দুই ম্যাচ হারের পর পরের দুই ম্যাচে জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সিরিজের চতুর্থ ম্যাচে ভারত পেয়েছে ৯ উইকেটের বড় জয়।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে ৩ ওভার হাতে রেখেই পৌঁছে যায় ভারত।

শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন ভারতের দুই ওপেনার যশস্বী জশওয়াল ও শুভমান গিল। ১৬তম ওভারে গিলের বিদায়ের মধ্য দিয়ে ভাঙে ১৬৫ রানের উদ্বোধনী জুটি। রোমারো শেফার্ডের বলে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪৭ বলে ৩ চার ও ৫ ছক্কায় গিল খেলেন ৭৭ রানের দুর্দান্ত এক ইনিংস। গিল ফিরলেও অন্যপ্রান্তে জশওয়াল থাকেন অপরাজিত।
তার ব্যাট থেকে আসে ৫১ বলে ৮৪ রানের হার না মানা ইনিংস। ১১টি চার ও ৩টি ছক্কায় সাজানো এই ইনিংস। তিনে নামা তিলক ভার্মা ৫ বলে ৭ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
এর আগে, ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

শিমরন হেটমায়ার ৩৯ বলে ৬১ রান করেন। শাই হোপের ব্যাট থেকে আসে ২৯ বলে ৪৫। ভারতের জয়ের ফলে আজকের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণীতে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ