আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বলিউডে ফিরছেন ইমরান খান

  • In বিনোদন
  • পোস্ট টাইমঃ ১২ আগস্ট ২০২৩ @ ০৭:৩৬ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ আগস্ট ২০২৩@০৭:৩৬ পূর্বাহ্ণ
বলিউডে ফিরছেন ইমরান খান

।।বিনোদন ডেস্ক।।

লম্বা বিরতি কাটিয়ে আবারও বলিউডে কামব্যাক করতে চলেছেন আমির খানের ভাগ্নে ইমরান খান। খবরটি জানিয়েছেন তিনি নিজেই। অভিনেতাকে সর্বশেষ কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ‘কাট্টি বাট্টি’ সিনেমায় দেখা গিয়েছিল যা ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে ব্যর্থ হয় সিনেমাটি।

সম্প্রতি ইমরান খান ইনস্টাগ্রাম পোস্টে জানান, তিনি বলিউডে প্রত্যাবর্তন করার জন্য নিজেকে প্রস্তুত করছেন। তিনি সামাজিক মাধ্যম থ্রেডসে লিখেছেন, “এটা তাদের সকলের জন্য, যারা আমাকে চান। আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি। আমি কাজ করছি সেটার জন্য।

ধন্যবাদ এত ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য।” অভিনেতার এই পোস্টের পর ভক্তদের একের পর এক মন্তব্য আসতে থাকে। এক ব্যক্তি লিখেছেনন, “প্লিজ ফিরে আসুন।” আরেকজন লিখেছেন, “আপনাকে ভীষণ মিস করেছি।
” কেউ কেউ আবার লিখেছেন, “এটা সত্যিই তো!”

কিছুদিন আগে জিনাত আমানের একটি ইনস্টাগ্রাম পোস্টে এক ব্যক্তি লিখেছিলেন, “জিনাত আমান পর্যন্ত কামব্যাক করে ফেলল, না জানি আমার ইমরান খান কবে ফিরবেন!” এরপরই ভক্তের সেই কমেন্টে অভিনেতা রিপ্লাই করেন। তিনি তার নাম ধরে লেখেন, “চলো অদিতি, এটা ইন্টারনেটের উপর ছেড়ে দেওয়া যাক। যদি এতে ১ মিলিয়ন লাইক হয় আমি তাহলে কামব্যাক করব।” এরপরই নতুন করে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিলেন অভিনেতা।

বলিউড পারফেকশনিষ্ট আমির খানের বোনের ছেলে ইমরান খান।

আমির খানের একাধিক চলচ্চিত্রে তার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন ইমরান। ‘কেয়ামত সে কেয়ামত তাক’, ‘জো জিতা ওহি সিকান্দার’-এর মতো চলচ্চিত্রেও তাকে দেখা গিয়েছিল আমিরের ছেলেবেলার চরিত্রে। এরপর ‘জানে তু ইয়া জানে না’ দিয়ে নায়ক হিসেবে বলিউডে পা রাখেন ইমরান। তারপর ‘আই হেট লাভ স্টোরিজ’, ‘ব্রেক কে বাদ’, ‘মেরে ব্রাদার কী দুলহান’, ‘এক মে অউর এক তু’-এর মতো চলচ্চিত্রে দেখা গেছে তাকে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ