আজ ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

বড়াইগ্রামে তরুণীকে কুপিয়ে হত্যা

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৫ আগস্ট ২০২৩ @ ১১:২৪ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৫ আগস্ট ২০২৩@১১:২৪ পূর্বাহ্ণ
বড়াইগ্রামে তরুণীকে কুপিয়ে হত্যা

।।নিজস্ব প্রতিবেদক।।

নাটোরের বড়াইগ্রামে প্রিয়া খাতুন(২২) নামে এক তরুণীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মশিন্দা এলাকায় এই ঘটনা ঘটে। প্রিয়া একই উপজেলার শহিদুল ইসলামের মেয়ে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সিদ্দিক জানান- ঈশ্বরদীর ইপিজেডে কাজ শেষে প্রিয়া খাতুন বাসে করে কয়েন বাজারে আসেন। সেখান থেকে ব্যাটারিচালিত ভ্যানে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মশিন্দা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাকে ভ্যান থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে ভ্যানচালকের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি আরও জানান- প্রিয়া খাতুনের এক বছর বয়সী একটি কন্যা শিশু রয়েছে। স্বামীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর থেকেই তিনি বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। কী কারণে এই হত্যাকাণ্ড, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ