উৎপল রায়
দাকোপ প্রতিনিধি।।
খুলনার দাকোপ উপজেলার বাজুয়া বেড়ের খাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (৪ঠা আগষ্ট) সকাল ১১টার দিকে সামাজিক মানবিক উন্নয়ন ট্রাষ্টের চেয়ারম্যান আবু দাউদ এর পরিচালনায় ও দীলিপ বড়ুয়া (অষ্ট্রেলিয়া) এর অর্থয়ানে স্কুল পর্যায়ে মিড ফিডিং কর্মসূচীর শুভ উদ্বোধন হয়।
বেড়েরখাল সঃপ্রাঃবিঃ পরিচালনা পর্ষদের সভাপতি নারায়ন মন্ডলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সামাজিক মানবিক উন্নয়ন ট্রাষ্টের নির্বাহী পরিচালক আব্দুল মাজেদ লষ্কার, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক স্বপন কুমার রায়, উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক মিলন সরদার, প্রধান শিক্ষিকা বিনিতা রায়, কোষাধ্যক্ষ সূচনা বাড়ৈ, প্রকল্প কডিনেটর জিতু রায়, সুপারভাইজার রানা মন্ডল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , এই প্রকল্পে ২৩ টি ফুড ফিডিং কার্যক্রম চালু হয়েছে, এর মধ্যে দাকোপে ২১টি ফুড ফিডিং কার্যক্রমে শিক্ষার্থীদের উচ্চপুষ্টিমান সমৃদ্ধ বিস্কুট দেওয়া হবে, এ ছাড়া বর্তমান সরকারের নানা রকম কার্যক্রমে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে এসেছে।
তিনি আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টি ঘাটতি পূরণ ও বিদ্যালয়ের শতভাগ নিয়মিত উপস্থিতি ও ঝরে পড়া রোধ করতে প্রকল্পটি চালু হয়েছে। প্রতিদিন সরকারি বিদ্যালয় ছুটি হওয়ার পরে আমাদের স্কুলের কার্যক্রম চালু হবে।






















