।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
ফ্লাইট পরিচালনার সময় মাতাল থাকলে বরখাস্ত করবে না এমন এয়ারলাইন্স খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু ভারতের নতুন প্রস্তাবিত এক নিয়মে বলা হয়েছে, সুগন্ধি ব্যবহার করলে পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ভারতের বেসামরিক উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী দফতর ডিজিসিএ সম্প্রতি তাদের অ্যালকোহল গ্রহণ সংক্রান্ত নিয়মে বদল এনেছে। এতে বলা হয়েছে, অ্যালকোহলিক পানীয় ছাড়াও অন্য যেকোনো কিছু শ্বাস পরীক্ষায় পজিটিভ হতে পারে যেমন মাউথওয়াশের কথাও গাইডলাইনে বলা হয়েছে। তবে বিশেষ করে ওই গাইডলাইনে সুগন্ধির কথা আলাদা করে বলা হয়েছে।
এতে বলা হয়েছে কোনো ক্রু সদস্য কোনো ক্রু সদস্য কোনো ওষুধ/ফর্মুলেশন সেবন করবেন না বা অ্যালকোহলযুক্ত উপাদান আছে যেমন মাউথওয়াশ/টুথ জেল/পারফিউম এমন কোনো পণ্য ব্যবহার করবেন না। এটি শ্বাস বিশ্লেষক পরীক্ষার ফলাফলে পজিটিভ আসতে পারে। কোনো কর্মী যদি চিকিৎসার প্রয়োজনে এই ধরনের ওষুধ সেবন করেন, তাহলে ফ্লাইটে দায়িত্ব নেয়ার আগে কোম্পানির ডাক্তারকে অবহিত করতে হবে।
সুগন্ধিতে অ্যালকোহলের উপস্থিতি আছে। তবে সুগন্ধি শরীরে ব্যবহার করলে সেটি শ্বাস পরীক্ষায় ভুয়া ফলাফল দেয় কিনা তা স্পষ্ট নয়।
ভারতের ডিজিসিএ সবশেষ নিরাপত্তা প্রয়োজনীয়তা অনুমোদন করে ২০১৫ সালে। প্রস্তাবিত নিয়মের উপর আগামী ৫ অক্টোবর পর্যন্ত মতামত দিতে পারবেন সাধারণ মানুষ।





















