আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফুলতলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ আগস্ট ২০২৩ @ ০৯:০৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ আগস্ট ২০২৩@০৯:০৭ অপরাহ্ণ
ফুলতলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নির্ঝর রায়
ফুলতলা প্রতিনিধি।।

খুলনা জেলার ফুলতলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে রিফাত কাজী নামের ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ৩রা আগস্ট (বৃহস্পতি বার) বিকাল ৫টার দিকে উপজেলার ০৩নং জামিরা ইউনিয়নের ০২ নম্বর ওয়ার্ডের ধোপাখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোঃ সরোয়ার কাজীর বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পাড়ে যায় রিফাত। পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে পুকুরের পানিতে রিফাতের মৃত দেহ দেখতে পান শিশুর মা। পরে তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলতলা থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু জানান, পরিবারের সদস্যদের অজান্তে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ