আজ ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগ: নারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ৩ আগস্ট ২০২৩ @ ০৬:০৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩ আগস্ট ২০২৩@০৬:০৩ অপরাহ্ণ
টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগ: নারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

।।নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি।।

বগুড়ার নন্দীগ্রামে জায়গা লিজ নিয়ে দেয়ার কথা বলে টাকা আত্মসাৎ এবং জায়গাটি নিজ পুত্রের নামে লিজ নেয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। তাকে মামলাবাজ উল্লেখ করে এবং কতিপয় নামধারী সাংবাদিকদের কুপরামর্শে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ এনে বুধবার সংবাদ সম্মেলন করেছেন উপজেলার কহুলী গ্রামের সাইফুল ইসলামের ছেলে হারুন আকন্দ।

বুড়ইল ইউনিয়নের ভদ্রদিঘী বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, কহুলী গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে আঞ্জুয়ারা একজন মামলাবাজ। গত ১২ জুলাই ওই নারীকে দিয়ে তথাকথিত নামধারী সাংবাদিকরা সংবাদ সম্মেলন করিয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন অনলাইনসহ স্থানীয় কয়েকটি পত্রিকায় মিথ্যা-ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে।

সংবাদ সম্মেলনে হারুন আকন্দ অভিযোগ করেন, তাদের বিরুদ্ধে আঞ্জুয়ারা ঘর ভাঙার মিথ্যা অভিযোগ করেছে। ওই জায়গায় বাস্তবে কোন ঘর নেই। তবে জলাশয় আছে এবং সেখানে মাছ চাষ করা হচ্ছে। জায়গা লিজ নিয়ে দেয়ার কথা বলে হারুনসহ কয়েকজনের থেকে আঞ্জুয়ারা ১২ হাজার টাকা নিয়েছে। কিন্তু সে প্রতারণা করে জায়গাটি নিজ পুত্রের নামে লিজ নেয়। হয়রানি করতে মিথ্যা অভিযোগ এনে বগুড়ার নন্দীগ্রাম থানার আদালতে একটি মামলা দায়ের করেছে আঞ্জুয়ারা।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ