।।নিজস্ব প্রতিবেদক।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচন নিয়ে আমাদের নিজেদেরও কিছু দোষ আছে। যারা ভোট চুরি করেছে তাদের মুখ থেকে শুনতে হয় অবাধ, সুষ্ঠু নির্বাচনের কথা।
ভোট বানচালের চেষ্টা চলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বার বার নিরপেক্ষ নির্বাচনের কথা কেন। ভোট বানচালের চেষ্টা চলছে।’
আজ শুক্রবার (৬ অক্টোবর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম (ইউএনজিএ) অধিবেশনে যোগদানের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।





















