মোসাদ্দেকুর রহমান সাজু
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।
নীলফামারীর ডোমারে আল-হেরা নূরানী একাডেমির প্রথম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে পরিচালক নুর আলম (৩২)কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। বৃহস্পতিবার ৩ আগষ্ট সকালে আল-হেরা নূরানী একাডেমি প্রতিষ্ঠান থেকে পরিচালক নুর আলমকে গ্রেফতার করা হয়।
এজাহার সুত্রে জানা যায়, গত ১লা আগষ্ট সকালে পরিচালক নুর আলম সকল শিশুদের শ্রেণিকক্ষের মেঝেতে বসিয়ে চোখ বন্ধ করে পড়া মুখস্থ করতে বলেন এবং পড়া মুখস্থ না হওয়া পর্যন্ত কেউ চোখ খুলতে পারবেনা বলে, নির্দেশনা প্রদান করেন। পরিচালকের সেই নির্দেশনা মোতাবেক সকল শিক্ষার্থীরা চোখ বন্ধ করে পড়া মুখস্থ করতে শুরু করে। এরই ফাঁকে পরিচালক নুর আলম হুজুর অসৎ মনোভাব ও যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে শিশু কন্যা ছদ্মনাম (মৌ) এর বুকে চাপাচাপি শুরু করলে শিশু কন্যাটি কান্নাকাটি শুরু করে। পরবর্তীতে হুজুরকে প্রতিবাদ করলে পরিচালক নুর আলম শিশু শিক্ষার্থীকে শারিরীক নির্যাতনসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করেন।
ইতিপূর্বে এরই ধারাবাহিকতায় গত ৩০ জুলাই বেলা দেড়টার সময় দুপুরে খাওয়া শেষে নামাজ পড়ার উদ্দেশ্যে সকল শিক্ষার্থীদের নামাজের ঘরে যেতে বলেন। এমতাবস্থায় পরিচালক নুর আলম শিশু শিক্ষার্থী ছদ্মনাম (মৌ)কে নামাজ পড়তে যেতে না দিয়ে পার্শ্ববর্তী অপরিস্কার কক্ষটি পরিস্কার করার জন্য পাঠায়। এই সুযোগ কাজে লাগিয়ে নূর আলম পিছু পিছু উক্ত শ্রেণিকক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় এবং যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্য শিশুটিকে জড়িয়ে ধরে বুকে হাত দিয়া চাপাচাপি শুরু করতে থাকে। এসময় শিশুটি ভয়ে কান্নাকাটি করলে নুর আলম শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করে বিষয়টি তার বাবা মা’সহ কাউকে জানাতে নিষেধ করে এবং শিশুটিকে অর্থের প্রলোভন দেখায়।
এই ঘটনার শিশুটির মা বাদী হয়ে ডোমার থানায় মামলা নং-০৯ তারিখ (৩ আগষ্ট) ২৩ইং দায়ের করেন। এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী আল-হেরা নূরানী একাডেমির পরিচালক নুর আলমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মায়ের এজাহারের ভিত্তিতে নুর আলমকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।





















