আজ ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ফরিদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, মারধর

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১ ডিসেম্বর ২০২৩ @ ০৬:৩৪ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১ ডিসেম্বর ২০২৩@০৬:৩৪ অপরাহ্ণ
ফরিদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, মারধর

হারুন-অর-রশীদ
ফরিদপুর প্রতিনিধি।।

ফরিদপুরের সালথায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ায় প্রেমিকাকে মারধরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদি-স্বজনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠা প্রেমিকের নাম হাফিজুর মোল্যা (৪৫)। সে ওই গ্রামের চাঁনমিয়া মোল্যার পুত্র এবং দুই পুত্র সন্তানের জনক।

জানা যায়, প্রায় তিন বছর যাবত হাফিজুরের সাথে ৩০ বছর বয়সী দুই সন্তানের জননী ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের বিভিন্ন সময়ে ওই তরুণীর সাথে হাফিজুর শারিরীক সম্পর্ক স্থাপন করে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে হাফিজুর ওই তরুণীর সাথে দেখা করে বাড়িতে যেতে বলে এবং বাড়িতে গেলে বিয়ে করবে বলে কথা দেয়।

তবে শুক্রবার সকালে ওই তরুণী হাফিজুরের বাড়িতে গেলে হাফিজুর ও তার চাচা ছিরু মোল্যা এবং পরিবারের সদস্যরা ওই তরুণীকে মারধর করে এবং বটি দিয়ে কোপ দেয়। হাফিজুরের এমন কর্মকান্ডে তার স্ত্রী প্রায় ৫/৬ মাস যাবত বাবার বাড়িতে থাকেন। গত পরশুদিন তিনি স্বামীর বাড়িতে আসছেন বলেও জানা যায়।

ওই তরুণী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, প্রায় তিন বছর হাফিজুরের সাথে আমার প্রেমের সম্পর্ক। বিয়ের কথা ও বিভিন্ন লোভ লালসা দেখিয়ে আমার সাথে শারিরীক সম্পর্ক স্থাপন করেছে। ওর জন্য আমার ঘর-সংসার, জীবন-যৌবন সব শেষ। ও আমাকে বিয়ে না করলে আমার মরা ছাড়া উপায় নাই। আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো।

হাফিজুর বাড়িতে না থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

তবে তার মা জানায়, ওই তরুণীর সাথে আমার ছেলের কোন সম্পর্ক নাই, মারধরের কথা জিজ্ঞেস করলে তিনি বাড়িতে ছিলেন না বলে জানান।

এই বিষয়ে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আফছার মাতুব্বর বলেন, আমি বিষয়টি মাত্রই জানতে পারলাম। দেখি কি করা যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, এই বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ প্রাপ্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ