আজ ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ৩০ নভেম্বর ২০২৩ @ ১২:৫৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৩০ নভেম্বর ২০২৩@১২:৫৫ অপরাহ্ণ
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা তিন বাসে আগুন

।।নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৪টা দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি আইরিশ হিল রেস্টুরেন্টের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, কুমিল্লা-ঢাকা রুটে চলাচলকারী তিশা পরিবহণের তিনটি বাস আইরিশ হিল রেস্টুরেন্টের পাশে দাঁড় করানো ছিল। রাত আনুমানিক ৪টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ