।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।
এইচবিও এর হিট সিরিজ ইউরোফোরিয়ায় অভিনয় করা অ্যাঙ্গুস ক্লাউড ২৫ বছর বয়সে মারা গেছেন। কিশোর নাটকে মাদক ব্যবসায়ী ফেজকোর চরিত্রে অভিনয় করা ক্লাউড সোমবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের পারিবারিক বাড়িতে মারা যান।
ক্লাউড পরিবারের এক বিবৃতিতে বলা হয়েছে, গভীর ভারাক্রান্ত হৃদয়ে আজ এক অসামান্য মানুষকে বিদায় বলতে হয়েছে। পরিবার জানিয়েছে, গত সপ্তাহে বাবাকে সমাহিত করেন ক্লাউড। এছাড়া তিনি মানুষ স্বাস্থ্য নিয়ে জটিলতায় ছিলেন তিনি।
ওই বিবৃতিতে বলা হয়েছে, একমাত্র স্বস্তি হলো এটা জানা যে, অ্যাঙ্গুস এখন তার সবচেয়ে ভালো বন্ধু বাবার সঙ্গে ফের মিলিত হয়েছে।
তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। দুই সপ্তাহ আগে ক্লাউড বাবার সঙ্গে ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, মিস ইউ বাবা। ক্লাউডি পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আয়ারল্যান্ডে বাবাকে সমাহিত করে ফেরার পর থেকে আত্মহত্যাজনিত চিন্তার সঙ্গে লড়াই করছিলেন অ্যাঙ্গুস।





















