আজ ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ডুমুরিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২৪ জুলাই ২০২৩ @ ০৮:২২ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ জুলাই ২০২৩@০৮:২৩ অপরাহ্ণ
ডুমুরিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সজল সরকার
চুকনগর প্রতিনিধি।।

খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের বৃত্তি ভুলবাড়িয়া গ্রামের (সেনপাড়া) একই পরিবারে ২ টি শিশু পানিতে ডুবে মারা গেছে। সোমবার (২৪ জুলাই) দুপুরে তারা খেলা করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। এরা হলেন মোঃ রুবেল শেখের মেয়ে কুলসুম খাতুন (৭) ও ইকবল সরদারের ছেলে মোজাম্মেল হোসেন সরদার(৫)।

ডমুরিয়া থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় কুলসুম ও মোজাম্মেল হোসেন বাড়ির উঠানে খেলা করছিল। খেলা করতে করতে তারা পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর দেড়টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মৃত দেহ উদ্ধার করা হয়। এসংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ