আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিঙ্গাপুরে পাচার হওয়া শতকোটি ডলার জব্দ, ১০ বিদেশি আটক

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৭ আগস্ট ২০২৩ @ ১১:৪২ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ আগস্ট ২০২৩@১১:৪২ পূর্বাহ্ণ
সিঙ্গাপুরে পাচার হওয়া শতকোটি ডলার জব্দ, ১০ বিদেশি আটক

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

অর্থ পাচারবিরোধী বড় অভিযান শুরু করেছে সিঙ্গাপুর। প্রায় শত কোটি ডলারের সম্পদ জড়ো করা একদল বিদেশিকে গ্রেপ্তারও করেছে দেশটির পুলিশ। এসব সম্পদের মধ্যে রয়েছে বাড়ি, বিলাসবহুল গাড়ি এবং নানা পণ্য রয়েছে। এই বিদেশিরা অভিজাত এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, সম্ভাব্য অবৈধ কর্মকাণ্ডের খবরে অভিযান চালানো হয়েছে। গত মঙ্গলবার পুলিশ সিঙ্গাপুরের ট্যাংগ্লিন, বুকিট টিমাহ, অরচার্ড রোড, সেনটোসা, রিভার ভ্যালিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গতকাল বুধবার রাতে নারীসহ ১০ জনকে আটক করেছে সিঙ্গাপুর পুলিশ। ৩১ থেকে ৪৪ বছরের এসব বিদেশিরা জালিয়াতি, অর্থপাচার এবং পুলিশের কাজে বাধা দেয়ায় গ্রেপ্তার হয়েছেন।

অপর ১২ জন তদন্তে সহযোগিতা করছেন। এছাড়া এখনো পলাতক রয়েছেন আট জন। তাদের খোঁজে তল্লাশি চলছে।

বুধবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, প্রায় চারশ কর্মকর্তা অভিযানে যুক্ত ছিলেন। তারা জানিয়েছে, এসব বিদেশিরা অন্য দেশে অপরাধ করে অর্থ সংগ্রহ করেছেন। জালিয়াতি কিংবা অনলাইন জুয়ার মাধ্যমেও অর্থ হাতিয়ে নিয়েছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ