আজ ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ এবং ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সোহরাওয়ার্দী উদ্যানে ভেঙ্গে যাওয়া মঞ্চেই চলছে তারুণ্যে সমাবেশ: হাসপাতালে-২

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২২ জুলাই ২০২৩ @ ০৫:২৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ জুলাই ২০২৩@০৫:২৬ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী উদ্যানে ভেঙ্গে যাওয়া মঞ্চেই চলছে তারুণ্যে সমাবেশ: হাসপাতালে-২

।।নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ভেঙ্গে যাওয়া মঞ্চেই চলছে বিএনপির তারুণ্যের সমাবেশ। ‘দেশ বাঁচাতে’ তারুণ্যে সমাবেশের এই আয়োজন করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। বিকেল পৌনে ৩টার দিকে সমাবেশের মঞ্চ ভেঙ্গে যায়। নেতাকর্মীরা জানান- মঞ্চ ভাঙ্গার পরও সমাবেশ চলছে।

নেতাকর্মীদের ভিড়ে তারুণ্যের সমাবেশের মঞ্চ ভেঙ্গে পড়েছে। এতে সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছে। অতিরিক্ত নেতাকর্মী ওঠার কারণে মঞ্চ ভেঙ্গে পড়ে। পরে তাৎক্ষণিক আবার এটি ঠিক করা হয়। মঞ্চ ভেঙ্গে পড়ায় আহত দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ শেষে ঢাকায় চলছে বিএনপির অঙ্গ সংগঠনের তারুণ্যের এ সমাবেশ। সকাল থেকেই দলের নেতাকর্মীরা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। ঢাকা ও আশপাশের জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন। সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

সোহরাওয়ার্দী উদ্যানে দলের বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাদের ব্যানার নিয়ে পৃথক অবস্থান নিয়েছেন। সমাবেশের কারণে শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন এলাকা ও আশপাশের অন্যান্য সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ