আজ ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আওয়ামিলীগের বর্ধিত সভার তারিখ পরিবর্তন হয়ে আগস্টে

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ২২ জুলাই ২০২৩ @ ০২:২৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ জুলাই ২০২৩@০২:২৭ অপরাহ্ণ
আওয়ামিলীগের বর্ধিত সভার তারিখ পরিবর্তন হয়ে আগস্টে

।।নিজস্ব প্রতিবেদক।।

আওয়ামীলীগের বর্ধিত সভা ৩০জুলাইয়ের পরিবর্তে ৬আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামীলীগের দফর সম্পাদক বিপ্লব বড়ুয়া। গণমাধ্যমকে শুক্রবার এ তথ্য জানান তিনি। গত বৃহস্পতিবার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়- ৩০জুলাই (রোববার) সকাল সাড়ে ১০ টায় আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামীলীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন শেখ হাসিনা।

সভায় আওয়ামীলীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্যরা, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা, জাতীয় সংসদের দলীয় সদস্যরা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়ররা এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

জেলা/মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংশ্লিষ্ট জেলা/মহানগর শাখার অধীন উল্লিখিত নেতাদের নামের তালিকা যৌথ স্বাক্ষরে ২৬জুলাইয়ের মধ্যে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে। একই সাথে, বর্ধিত সভায় সবাইকে সঙ্গে নিয়ে উপস্থিত থাকার জন্য জরুরি সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন ওবায়দুল কাদের।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ