আজ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

খুলনার দাকোপে ম্যাগনেটিক সীমানা পিলারসহ আটক ১

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১২ জুলাই ২০২৩ @ ০৩:২৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১২ জুলাই ২০২৩@০৩:২৮ অপরাহ্ণ
খুলনার দাকোপে ম্যাগনেটিক সীমানা পিলারসহ আটক ১

উৎপল রায়
দাকোপ প্রতিনিধি।।

খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নে ধোপাদী মধ্যপাড়া এলাকা থেকে সীমানা পিলার ব্যবসায়িক চক্রের মুলহোতা আটক হয়েছে । এ ঘটনার সাথে জড়িত আরও ৩ সক্রিয় সদস্য পালিয়ে গেছে।

দাকোপ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে কৈলাশগঞ্জ ইউনিয়নে ধোপাদী গ্রামে আবু তালেব গাজীর পুত্র রশিদ গাজী (৪৮), হালিম শেখের পুত্র মোঃ আল আমীন শেখ (৩০), মৃত বনমালী মন্ডলের পুত্র আসীম মন্ডল (৩৫), মৃত অন্তত মন্ডলের পুত্র কিরন মন্ডল (২৩) ও বটিয়াঘাটা উপজেলা বিরাট গ্রামের খালেক গাজীর পুত্র রফিক কুল গাজী নামে সংঘবদ্ধ সীমানা পিলার চক্রের দল আলামীন শেখের বাড়ীতেই সীমানা পিলার কেনা বেঁচা করছিলো।

সিমানা পিলারের অংশ

তৎক্ষণাৎ গোপন সংবাদ পেয়ে দাকোপ থানার এস আই বিজয় কৃষ্ণ কর্মকার এর নেতৃত্বে রাতেই অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে সীমানা পিলারসহ রশিদ গাজীকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর কয়জন পালিয়ে যায়। পরবর্তীতে রশিদ গাজীকে থানায় এনে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘ দিন ধরে এই চক্রের সাথে ব্যবসা করে আসছে বলে জানায়। এ ব্যাপারে দাকোপ থানা ৪২০/৪০৬ ধারায় একটি মামলা দায়ের হয়েছে, মামলার নং -১০।

দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে । আসামী রশিদ গাজীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ