আজ ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৯ই সফর, ১৪৪৮ হিজরি

ঝালকাঠিতে বাস খাদে: নিহত ১৮, আহত ১৭, মৃতের সংখ্যা বাড়ার আশংঙ্কা- উদ্ধার অভিযান চলমান

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২২ জুলাই ২০২৩ @ ১২:৩৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২২ জুলাই ২০২৩@০২:৩০ অপরাহ্ণ
ঝালকাঠিতে বাস খাদে: নিহত ১৮,  আহত ১৭, মৃতের সংখ্যা বাড়ার আশংঙ্কা- উদ্ধার অভিযান চলমান

।।নিজস্ব প্রতিবেদক।।

ঝালকাঠির ছোট্টকান্দা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে শিশুসহ ১৮ জন নিহত ও অপর ১৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (২২জুলাই) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তবে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন- এ পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বলা মুশকিল যে, নিহতের সংখ্যা কত হবে। যেহেতু সঠিকভাবে জানা যায়নি যে, ওই বাসে কতজন যাত্রী ছিলো। তাই আহত বা নিহতের বিষয়টি হেরফের হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সিভিল সার্জন জহুরুল ইসলাম। আহতরা হাসপাতালে চিকিৎসারত। এদেরমধ্যে বেশ কয়েকজন আশংকামুক্ত নয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ