রফিক প্লাবন
দিনাজপুর জেলা প্রতিনিধি ।।
দিনাজপুরে ব্যবসায়ী ও ফিটারদের (টাইলস মিস্ত্রী) সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ জুলাই) সকালে দিনাজপুর শিশুপার্ক সংলগ্ন গোর শহীদ বড় ময়দানে এই প্রীতি ম্যাচের আয়োজন করে ব্যবসায়ি প্রতিষ্ঠান গওশেজ ভেঞ্চার্স। যার প্রতিষ্ঠাতা গওশে শাহরিয়ার।
প্রীতি ম্যাচে গওশেজ ভেঞ্চার্স এর পক্ষে খেলেন প্রতিষ্ঠাতা গওশে শাহরিয়ার, ম্যানেজার মাসুদ রানা, মৃন্ময় কুমার দাস, মো. শাহিনুর ইসলাম প্রমুখ। আর ফিটারদের পক্ষে খেলেন শফিক, মানিক, নুরনবী, নাজমুল, আরিফ, উজ্জ্বল, ছামিউল প্রমুখ।
খেলায় ৪ উইকেট নিয়ে এবং ৫৬ রান করে নোট আউট থাকায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন গওশে শাহরিয়ার। টসে জিতে ব্যাট করতে নেমে ফিটাররা ১৬৯ রান সংগ্রহ করে ১৭০ রানের টার্গেট দেয়। জবাবে মাঠে নেমে ১৭৩ রান করে বিজয়ী হয় গওশেজ ভেঞ্চার্স।
আয়োজকরা জানান, আমরা প্রতি সপ্তাহের শুক্রবার এই ধরনের প্রীতি ম্যাচ খেলে থাকি। খেলার পূর্বে সকলকে জার্সি প্রদান করা হয়।






















