আজ ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দিনাজপুরে গৃহহীনদের মানববন্ধন: প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ১৯ জুলাই ২০২৩ @ ১০:৫৩ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৯ জুলাই ২০২৩@১০:৫৩ অপরাহ্ণ
দিনাজপুরে গৃহহীনদের মানববন্ধন: প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

।।নিজস্ব প্রতিবেদক।।

দিনাজপুরের ফুলবাড়ীতে আবাসন প্রকল্পের মাধ্যমে সরকারী খাস জমিতে গৃহনির্মান করে দেওয়ার দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন করেছেন ১৫টি গৃহহীন পরিবারে সদস্যরা।

বুধবার (১৯ জুলাই) দুপুর ২টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছয়পুকুর গ্রামের গৃহহীন পরিবারে সদস্যরা বলেন, আমরা প্রায় ৩০ বছর যাবৎ ছয়পুকুর গ্রামের খাস জায়গায় বসবাস করে আসছি। এখানে আমাদের ছেলে মেয়েরা ছোট থেকে বেড়ে উঠেছে। তারা এখানে বসবাসে অভ্যস্থ। আমরা বর্তমানে যেখানে বসবাস করছি সেখানেই আমাদের জন্য সরকারের আবাসন প্রকল্পের মাধ্যমে গৃহনির্মানের দাবি জনাচ্ছি। পরে গৃহহীনরা তাদের সমস্যা নিরসেন উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ