আজ ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম শুরু

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৭ জুলাই ২০২৩ @ ০৬:৪৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ জুলাই ২০২৩@০৬:৪৬ অপরাহ্ণ
দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম শুরু

।।কূটনৈতিক প্রতিবেদক।।

প্রবাসীদের সুবিধার্তের জন্য দেশের বাইরে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনের পর অন্য দূতাবাসগুলোতে এই কার্যক্রম শুরু করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, প্রবাসীদের অনেকদিনের দাবী, দূতাবাস থেকে জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম সম্পন্ন করার। যখনই প্রবাসীদের সাথে মত বিনিময়ের সুযাগ পাই তখনই এই দাবীটি তারা উল্লেখ করেন। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে প্রয়োজনীয় প্রস্তুতি শেষে এই কার্যক্রম শুরু হয়েছে। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোন দেশে নতুন করে এই কার্যক্রম শুরু করা খুবই কঠিন হবে, তারপরও চেস্টা করা হবে যেন অন্তত আরও একটি বা দুইটি দেশে এই কার্যক্রম চালু করা যায়।

প্রতিমন্ত্রী আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পরপরই নতুন নতুন দেশ এবং শহরে এই কার্যক্রম পর্যায়ক্রমে শুরু করা হবে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ