আজ ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ধলেশ্বরী টোলপ্লাজায় যাত্রীবাহী বাসে আগুন, আহত ৩

  • In জাতীয়, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ২৪ নভেম্বর ২০২৩ @ ০২:৩৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২৪ নভেম্বর ২০২৩@০২:৩৬ অপরাহ্ণ
ধলেশ্বরী টোলপ্লাজায় যাত্রীবাহী বাসে আগুন, আহত ৩

।।নিজস্ব প্রতিবেদক।।

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ অগ্নিকাণ্ডে ৩ জন যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ১ জনকে শেখ হাসিনা বান ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীরা জানান, শুক্রবার দুপুরে ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটা অভিমুখে যাচ্ছিল ইসলাম পরিবহণের যাত্রীবাহী বাসটি। পথিমধ্যে দুপুর সোয়া ১২টার দিকে ধলেশ্বরী টোলপ্লাজায় পৌঁছালে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। এ সময় যাত্রী, চালক ও হেলপার দ্রুত বাস থেকে নেমে পড়েন। তবে এর আগে অগ্নিদগ্ধ হন ৩ জন ৷

স্থানীয়রা তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠান। পরে খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নির্বাপণ করা হয়।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশ মিনিটের প্রচেষ্টায় আগুন নির্বাপণ করা হয়।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ