আজ ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শেষ সময়ে হামলার শিকার হিরো আলম

  • In জাতীয়
  • পোস্ট টাইমঃ ১৭ জুলাই ২০২৩ @ ০৬:১৫ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ জুলাই ২০২৩@০৬:১৫ অপরাহ্ণ
শেষ সময়ে হামলার শিকার হিরো আলম

।।নিজস্ব প্রতিবেদক।।

দিনভর উৎকন্ঠার পর ভোটের শেষদিকে হামলার শিকার হয়েছেন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। আহত হওয়ার পর হিরো আলম জানান, নৌকার প্রার্থীর সমর্থকরা ব্যাচ লাগিয়ে তার উপর হামলা চালায়। এসময় তার সহযোগীদেরও মারধর করা হয় বলে অভিযোগ করেন হিরো আলম।

সোমবার বানানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে পরিদর্শনে যাওয়ার পর বিকাল ৩ টায় কেন্দ্রের সামনে রাস্তায় ফেলে তার উপর হামলা করা হয়। এরআগে সকালে বনানীর টিঅ্যান্ডটি মাদ্রাসা কেন্দ্রে সাংবাদিকদের কাছে ভোট কেন্দ্র থেকে পোলিংএজন্টদের বের করার কথা জানান হিরো আলম। ওই ঘটনার ৭ ঘন্টা পর বনানীর এই হামলার ঘটনা ঘটে। হামলার বিষয়ে জানতে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) শহীদুল ইসলাম বলেন, হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ