আজ ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

শাহজালালে ২৬ কেজি স্বর্ণের বার উদ্ধার

  • In জাতীয়, শীর্ষ
  • পোস্ট টাইমঃ ১৭ জুলাই ২০২৩ @ ১১:২৬ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ জুলাই ২০২৩@১২:৩০ অপরাহ্ণ
শাহজালালে ২৬ কেজি স্বর্ণের বার উদ্ধার

।।নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬ কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক বিভাগ। সোমবার (১৭জুলাই) সকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে প্রাথমিকভাবে জানা যায়। কাস্টমস কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে জানান- গোপন সংবাদের ভিত্তিতে দুবাই ফ্লাইটের ১১টি সিটের নিচ থেকে স্কচটেপ মোড়ানো স্বর্ণগুলো লুকানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে বিশেষ অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছে শুল্ক বিভাগ।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ