আজ ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিশেষজ্ঞদের চোখে সংসার ভাঙার ৪ কারণ

  • In লাইফস্টাইল
  • পোস্ট টাইমঃ ৯ আগস্ট ২০২৩ @ ০৯:০৯ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ৯ আগস্ট ২০২৩@০৯:০৯ পূর্বাহ্ণ
বিশেষজ্ঞদের চোখে সংসার ভাঙার ৪ কারণ

।।লাইফস্টাইল ডেস্ক।।

বর্তমানে বিবাহ বিচ্ছেদের খুব বেশি শোনা যায়। অস্বাস্থ্যকর সম্পর্কের কারণে এমটা হয়ে থাকে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মানসিক শান্তির জন্য নারী-পুরুষ উভয়ই বিচ্ছেদের পথে হাঁটেন। চলুন জেনে নেওয়া যাক বিবাহবিচ্ছেদের গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ।

১. বিবাহবিচ্ছেদের একটি প্রধান কারণ হচ্ছে বিয়ের পর সঙ্গীর প্রতি ভালোবাসা কমে যাওয়া। একে অপরের প্রতি প্রেমপূর্ণ সম্পর্ক না থাকা। জার্নাল অব সেক্স অ্যান্ড ম্যারিটাল থেরাপির ২০২০ সালের একটি সমীক্ষা অনুসারে, দুই হাজর ৩৭১ জনের বিবাহবিচ্ছেদের সমীক্ষায় প্রায় অর্ধেক মানুষ ভালোবাসা এবং ঘনিষ্ঠতার অভাবকে দায়ি করেছেন। একে অপরের প্রতি আবেগ কমে যাওয়া বিবাহবিচ্ছেদের একটি গুরুত্বপূর্ণ কারণ।

২. প্রতারণা বা বিশ্বাসঘাতকতা বিবাহবিচ্ছেদের খুব সাধারণ একটি কারণ। একটি সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ওপর। একে অপরের প্রতি বিশ্বাস ও ভরসা না থাকলে সেই সম্পর্ক শেষ হতে বেশি সময় লাগে না।

৩. কোন মানুষ নিখুঁত নয়।
সবারই কিছু না কিছু দোষ থাকে। এসব আমাদের মেনে নিয়েই তাকে যোগ্য সম্মানটা দিতে হবে। সমস্যা দেখা দেয় যখন আমরা আমাদের সঙ্গীকে অবজ্ঞা করা শুরু করি। অবজ্ঞা, উপহাস এবং অসম্মান সম্পর্কের জন্য খারাপ এবং এটা বিবাহবিচ্ছেদের দিকে নিয়ে যায়।

৪. শারীরিক নির্যাতনের মতো মানসিক নির্যাতনও অসহনীয়।
অহেতুক রাগ দেখানো, গালাগালি করা এবং দোষারোপ করা মানসিক নির্যাতনের মধ্যে পড়ে। এই নির্যাতন থেকে মুক্তি পেতে অনেকেই বিচ্ছেদের পথে হাটে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ