আজ ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

তারা যে গণতন্ত্রে বিশ্বাস করে না এ কথা বারবার প্রমাণিত হয়েছে: মির্জা ফখরুল

  • In রাজনীতি
  • পোস্ট টাইমঃ ১৪ অক্টোবর ২০২৩ @ ০৪:১৬ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৪ অক্টোবর ২০২৩@০৪:১৬ অপরাহ্ণ
তারা যে গণতন্ত্রে বিশ্বাস করে না এ কথা বারবার প্রমাণিত হয়েছে: মির্জা ফখরুল

।।নিজস্ব প্রতিবেদক।।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা যে গণতন্ত্রে বিশ্বাস করে না এ কথা বারবার প্রমাণিত হয়েছে। আইনের শাসনেও বিশ্বাস করে না তারা। গোটা বিশ্বের গণতান্ত্রিক বিশ্ব আজকে তাদের ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য পরিষ্কার করে বলছে এবং একটি সুষ্ঠু-অবাধ নির্বাচন করতে বলছে।

আজ শনিবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দলটির প্রতীকী গণ অনশন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তলে তলে নাকি সব হয়ে গেছে। বারবার এ কথাটা কেন বলে? এ জন্যই বলে, আসলে কিছুই হয়নি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘তলে তলে’ বক্তব্যের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেছেন, তলে তলে আসলে কিছুই হয়নি, সেই কারণে আওয়ামী লীগ বারবার এই কথাটা বলে।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি অবিচ্ছেদ্য অংশ। খালেদা জিয়া মুক্তি পেলে গণতন্ত্র মুক্তি পাবে। তাই খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আজ দেশকে বাঁচাতে হলে, অর্থনীতি বাঁচাতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ