আজ ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শেরপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ ২০ নভেম্বর ২০২৩ @ ০৮:১৭ অপরাহ্ণ ও লাস্ট আপডেটঃ ২০ নভেম্বর ২০২৩@০৮:১৭ অপরাহ্ণ
শেরপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

।।শেরপুর প্রতিনিধি।।

শেরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী প্রকৌশলী মাহবুবুল ইসলাম বুলবুল (৪০) নিহত হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) শহরের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুলবুল শেরপুরের একটি ফার্মের সহকারী প্রকৌশলী ছিলেন। তিনি দিনাজপুরের সুরিহারির আফতাব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মাহবুবুল ইসলাম বুলবুল সকালে শেরপুর থেকে নকলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের নবীনগর এলাকায় নির্মাণাধীন মডেল মসজিদের সামনে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, ঘটনাটি ঘটার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘাতক ট্রাকটি আটক করে। তবে, ট্রাক চালক ঘটনার পর পরই পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ