।।বিনোদন প্রতিবেদক।।
বাংলাদেশ ও ভারতীয় বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী জয়া আহসানের পশ্চিমবঙ্গে সবশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। টানা ৬ সপ্তাহ দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে এখন সপ্তম সপ্তাহে এসেও দর্শক ধরে রেখে প্রদর্শিত হচ্ছে ।

“অর্ধাঙ্গিনী” সিনেমাটি পরিচালনা করেছেন কৌশিক গাঙুলি। জয়া আহসান আরও আগে একই পরিচালকের ২টি সিনেমায় অভিনয় করেছেন। এবারের সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ ও সাড়া এই অভিনেত্রীকে মুগ্ধ করেছে। কলকাতায় অর্ধাঙ্গিনী’র রেকর্ড প্রসঙ্গে জয়া আহসান বলেন- “দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ। দর্শকদের প্রতি ভালোবাসার শেষ নেই। যেভাবে অর্ধাঙ্গিনী’র জন্য তারা সাড়া দিয়েছেন, সত্যিই কৃতজ্ঞ”।

তিনি আরো বলেন- “অর্ধাঙ্গিনী মুক্তির পর থেকেই দর্শকরা প্রেক্ষাগৃহে আসছেন, প্রশংসা করছেন। মনভরে গেছে। এছাড়া টানা ৬ সপ্তাহ দর্শকরা সিনেমাটির ছিলেন। এখন সপ্তম সপ্তাহেও আছেন”।
জয়া আহসান কলকাতার সিনেমায় অভিনয় করছেন ১০ বছর ধরে। আবর্ত সিনেমা দিয়ে সেখানে অভিনয়জীবন শুরু করেন। তারপর গত ১০বছরে আলোচিত, প্রশংসিত ও সাড়া জাগানো বেশ কিছু সিনেমা সেখানে করেছেন। কলকার দর্শকদের ভালোবাসা যেমন পেয়েছেন, পুরস্কারও পেয়েছেন। সব মিলিয়ে এখন চারিদিকে শুধু জয়ার জয়জয়কার।






















