আজ ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ও ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ এবং ১০ই সফর, ১৪৪৮ হিজরি

নতুন পথ ব্যবহার করে ইউক্রেনে প্রথম শস্যবাহী জাহাজ

  • In আন্তর্জাতিক
  • পোস্ট টাইমঃ ১৭ সেপ্টেম্বর ২০২৩ @ ০৯:৫৮ পূর্বাহ্ণ ও লাস্ট আপডেটঃ ১৭ সেপ্টেম্বর ২০২৩@০৯:৫৮ পূর্বাহ্ণ
নতুন পথ ব্যবহার করে ইউক্রেনে প্রথম শস্যবাহী জাহাজ

।।ইন্টারন্যাশনাল ডেস্ক।।

নতুন একটি পথ ব্যবহার করে কৃষ্ণ সাগরের ভেতর দিয়ে ইউক্রেনীয় বন্দরে পৌঁছেছে দুইটি কার্গো জাহাজ। ক্রোনোমরস্ক বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার কার্গোগুরো পৌঁছায়। এগুলোতে করে ২০ হাজার টন গম বিশ্ব বাজারে পাঠানো হবে।

কর্মকর্তারা বলছেন, রাশিয়ার সঙ্গে শস্য চুক্তি ভেঙে পড়ার পর এবারই প্রথম ইউক্রেনীয় বন্দরে পৌঁছেছে বেসামরিক জাহাজ। নতুন যে করিডোরটি ব্যবহার করে বন্দরে জাহাজ পৌঁছেছে সেটি দিয়ে আগে কেবল ইউক্রেন থেকে বেরিয়ে যেতে ব্যবহার করা হতো।

উপপ্রধানমন্ত্রী ওলেকসান্দর কুবরাকোভ বলেন, রিসাইলান্ট আফ্রিকা এবং আরোয়াট জাহাজ দুইটি পালাউ দ্বীপরাষ্ট্রের পতাকা বহন করছে। এর কর্মীদের মধ্যে ইউক্রেন, তুরস্ক, আজারবাইজার এবং মিশরের নাগরিকেরা রয়েছেন। ইউক্রেনীয় কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এসব জাহাজ মিশর ও ইসরায়েলে গম পাঠানো হবে।

ইউক্রেনীয় বন্দর থেকে শস্য রপ্তানি অব্যাহত রাখতে জাতিসংঘের মধ্যস্ততায় হওয়া চুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাবার পর ইউক্রেন এককভাবে সামুদ্রিক করিডোর ঘোষণা করে। কৃষ্ণ সাগরের বিশাল পশ্চিম এলাকা দিয়ে যাওয়া এই করিডোর ব্যবহার করে শস্য রপ্তানির ঘোষণা দিয়েছে তারা।

মস্কো বলছে, চুক্তির আওতায় তাদের খাদ্য ও সার রপ্তানির প্রতি শ্রদ্ধা দেখানো হচ্ছে না। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তাদের নিজস্ব কৃষি রপ্তানিও সীমিত হয়ে পড়েছে। এরপর চুক্তি থেকে বেরিয়ে যাবার পর ইউক্রেনের উদ্দেশে যেতে থাকা সব বেসামরিক জাহাজকে সামরিক লক্ষ্যবস্তু বিবেচনার ঘোষণা দেয় রাশিয়া।

বিশ্ব বাজারে সূর্যমূখী তেল, বার্লি, ভুট্টা ও গমের মতো বিভিন্ন কৃষি পণ্যের শীর্ষ রপ্তানিকারকদের একটি ইউক্রেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ

শিরোনামঃ