আজ ও এবং

সারাদেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামীলীগ

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ 16th July 2023 @ 03:46 pm ও লাস্ট আপডেটঃ 16th July 2023@03:46 pm
সারাদেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামীলীগ

।।নিজস্ব প্রতিবেদক।।

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সারাদেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামীলীগ। আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী মঙ্গলবার (১৮ জুলাই) রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট এবং বুধবার (১৯ জুলাই) রংপুর, রাজধানী ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অন্তর্গত জেলার সকল জেলা ও মহানগরে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি সফল করার জন্য আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ