আজ ও এবং

আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় চারজন নিহত

  • In সারাবাংলা
  • পোস্ট টাইমঃ 15th July 2023 @ 10:39 am ও লাস্ট আপডেটঃ 15th July 2023@10:39 am
আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় চারজন নিহত

একে আজাদ
বগুড়া প্রতিনিধি।।

বগুড়া নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইলে ট্রাকের ধাক্কায় ট্রাকের মালিক ডাইভার হেলপার সহ চারজন নিহত হয়েছে।
শনিবার ১৫ জুলাই ভোর সাড়ে তিনটায় আদমদীঘির মুরইল বাসষ্ট্যান্ডের পূর্ব পাশে ব্রীজের নিকট এদূর্ঘটনাটি ঘটে।

নিহরা হলেন ,ট্রাকের ডাইভার ঢাকার কামরাঙ্গাীচর গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০) হেলপার জামাল উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম(২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও নওগাঁর দয়ালের মোড়েরর ওমর আলীর ছেলে মোস্তাক (৪৫) ।

পুলিশ জানায়, আদমদীঘির মুরইল বাসষ্ট্যান্ডের পূর্বে খাড়ীর ব্রীজের নিকট মালবাহী ট্রাকের মেরামতের কাজ করছিলো ট্রাকের চালক ও মালিক মোস্তাক আলী।

এসময় ঢাকা থেকে নওগাঁ গামী অরেকটি মালবাহী ট্রাক যাওয়ার পথে বগুড়ার আদমদীঘির মুরইল ব্রীজের নিকট দাঁড়ানো ট্রাকের পিছনে ধাক্কা দেয়। ফলে ওই ট্রাকের চালক দাদন মিয়া ও ট্রাকা থাকা যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলে নিহত হয়।
অপর দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতলে নিলে সেখানে মারা যায় মোস্তাক ও ট্রাকের হেলপার সাইাফুল ইসলাম।

আরও সংবাদ

জনপ্রিয় সংবাদ

সর্বশেষ সংবাদ

আলোচিত সংবাদ